শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে রাখেন এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুর সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেন পুলিশ সদস্যরা। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তবে তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।

এ ঘটনায় পর উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad