দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের

দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের
শুক্রবার বিকাল ৪টায় ঢাকার জাতীয় জাদুঘরের সামনে | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখা।

শুক্রবার বিকাল ৪টায় ঢাকার জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর শাখার সভাপতি আল-আমিন রহমান এবং সঞ্চালনা করেন রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক ইয়াসিন খান।

মানববন্ধনে বক্তব্য দেন যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক প্রমুখ।

বক্তারা বলেন, রমজানের শুরুতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে উত্থাপন করে পর্যালোচনার দাবি জানান সৈকত আরিফ। তিনি বলেন, ‘নির্বাচনের তিন দিন আগে এ চুক্তি স্বাক্ষর নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। চুক্তিটি পর্যালোচনার পর কার্যকর, সংশোধন বা বাতিলের সিদ্ধান্ত নিতে হবে।’

সভাপতির বক্তব্যে আল-আমিন রহমান বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত থাকবে।’ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের দৈনন্দিন জীবন আরও স্বাচ্ছন্দ্যময় করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহা, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সহসভাপতি তুহিন ফরাজী, রবেন বম, সহসাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad