‘শীর্ষ সন্ত্রাসী’ মো. কাল্লু গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ মো. কাল্লু গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবী এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক ‘শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লু (৩৭)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

থানা সূত্র জানায়, গত বছরের ১০ জুন পল্লবী থানায় দায়ের করা একটি অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি তিনি। মামলাটির প্রেক্ষিতে ৭ জানুয়ারি পল্লবী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পড়ে গিয়ে তিনি বাম পায়ে গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর শনিবার তাকে আদালতে তোলা করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং একটি মামলা বর্তমানে পল্লবী থানায় তদন্তাধীন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুট করতেন। এ ছাড়া পল্লবীর বিহারী ক্যাম্প ও আশপাশের বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করতেন।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর