শিবিরের বিরুদ্ধে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের বিরুদ্ধে জাবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী নির্যাতনের মতো অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ অভিযোগ করেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও তা আড়াল করতে অপহরণের গল্প প্রচার করা হয়েছে। অতীতেও সংগঠনটি গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে দাবি করে তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।

আহ্বায়ক জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ও সহাবস্থানের সুযোগ তৈরি হলেও ছাত্রশিবিরের ধারাবাহিক প্রচারণা সেই পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বিভ্রান্তি ও কাদা ছোড়াছুড়ির পরিবর্তে পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচি শেষে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad