শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হবে: নজরুল ইসলাম খান

শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হবে: নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শাপলায় সরকারের ১৮০ দিন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জনপ্রশাসন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংস্কার কার্যকর করতে প্রশাসনের ভেতরের সমস্যাগুলোও আগে চিহ্নিত করে সমাধান করতে হবে। এ কারণে কিছুটা সময় লাগছে। শিগগিরই কমিশন গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, নির্বাচনী ইশতেহারে জনপ্রশাসন সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার তা থেকে সরে আসেনি। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে কিছু কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, আগের সরকারের দলীয়করণের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে প্রশাসন থেকে সরানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রশাসনকে দলীয়করণ থেকে বের করে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেওয়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনও পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন কমিশন গঠন করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, অংশীজনদের সঙ্গে এ বিষয়ে বৈঠকের কাজ প্রায় শেষ পর্যায়ে। এরপর একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া তৈরি করবে। পরে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

মতবিনিময় সভায় সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী, কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad