শাহজাহানপুরে নিজ বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

শাহজাহানপুরে নিজ বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে সাদমান রাফি (৩২) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উত্তর শাহজাহানপুরের ৬০৩/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়।

উদ্ধার করার সময় মরদেহটি বেশ ফুলে গিয়েছিল এবং পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। তবে পুরো বিষয়টি বর্তমানে পুলিশি তদন্তের আওতায় রয়েছে, যোগ করেন তিনি।

আরও পড়ুন

নিহত রাফির পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তর শাহজাহানপুর উত্তরা ব্যাংক গলিতে নিজের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন তিনি। তার বাবার নাম এ কে এম ফজলুল হক। স্বজনরা জানান, রাফি কোনো পেশায় নিয়োজিত ছিলেন না এবং তিনি মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বা পারিবারিক কলহের জেরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি।

কয়েকদিন আগেও স্ত্রীকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করলে স্ত্রী জুলি আক্তার ক্ষোভে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রাফির সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। রাফির মা প্রয়াত এবং বাবা বর্তমানে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী।

রোববার সকালে বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে ভাড়াটিয়ারা বিষয়টি রাফির চাচাদের অবহিত করেন। চাচারা এসে ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখে থানায় খবর দেন। পুলিশ এসে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad