শাহজালালে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করেছে কর্তৃপক্ষ

শাহজালালে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করেছে কর্তৃপক্ষ
একজন প্রবাসীর দেশে ফেরা। ছবি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট
Advertisement
Advertisement

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

রোববার (২৮ জুলাই) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

এছাড়া, বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad