শরীয়তপুরে খোকন দাস হত্যা: প্রধান ৩ অভিযুক্ত গ্রেপ্তার

শরীয়তপুরে খোকন দাস হত্যা: প্রধান ৩ অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশ এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযুক্তদের নাম– সোহাগ, রাব্বি ও পলাশ।

শনিবার রাত ১টার দিকে এক বিশেষ অভিযানে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে র‍্যাব-৮ এবং ইন্ট উইং, ঢাকার দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, খোকন দাস মৃত্যুর আগেই আসামিদের নাম জানিয়েছিলেন।

তিনি বলেন, খোকন দাস একজন ওষুধ ও বিকাশ ব্যবসায়ী। গত ৩১ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে কেহরভাঙ্গা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তিনি বাড়ির কাছে তিলই এলাকায় পৌঁছলে তিন থেকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় দুর্বৃত্তরা ভুক্তভোগীর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা খোকন দাসকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত উল্লেখ করে রওনক জাহান জানান, তারা নানা ধরনের মাদক সেবন করে বলেও জানা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad