অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২৭৩ জন আটক: নৌবাহিনী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২৭৩ জন আটক: নৌবাহিনী
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ২৭৩ জন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতে সেন্টমার্টিন্স দ্বীপ থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে কাঠের বোটসহ তাদেরকে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরের ঐ এলাকা টহল দেওয়ার সময় কাঠের বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটি আটক করে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়।  তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল।

পরে আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad