লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর লালাবাগ চৌরাস্তায় ছুরিকাঘাতে এক যুকব নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রিয়াদ (৩০)। তার বাড়ি মুন্সিগঞ্জে, তিনি পরিবারের সদস্যদের নিয়ে লালবাগ শহীদনগর ৮ নম্বর গলিতে থাকতেন।

রাত সোয়া ৮টার দিকে পথচারীরা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. ফাহিম জানান, সন্ধ্যায় লালবাগ চৌরাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তবে কে বা কারা ছুরিকাঘাত করেছে তা দেখতে পাননি বলে জানান ফাহিম।

আরও পড়ুন

খবর পেয়ে হাসপাতালে যান নিহতের মা নাসিমা বেগম।

তিনি জানান, রিয়াদ আগে চকবাজারে একটি জুতার কারখানায় কাজ করত। তবে বেশ কিছু দিন ধরে বেকার ছিল। তিন বছর আগে বিয়ে করেছেন রিয়াদ। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

নাসিমা বলেন, ‘সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয় রিয়াদ। এর কিছুক্ষণ পর মোবাইলের মাধ্যমে জানতে পারি কে বা কারা রিয়াদকে ছুরি মেরেছে। পরে দ্রুত ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানিয়েছেন, ওই যুবকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad