লটারিতে দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জের ইউপি কর্মকর্তারা

লটারিতে দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জের ইউপি কর্মকর্তারা
লটারিতে দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জের ইউপি কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা বদলিতে এবার অনুসরণ করা হলো ব্যতিক্রমী ও স্বচ্ছ পদ্ধতি। সম্প্রতি জেলা প্রশাসন ৩৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০ জন প্রশাসনিক কর্মকর্তাকে প্রকাশ্যে লটারির মাধ্যমে একযোগে বদলি করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ উদ্যোগকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন।

জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদগুলোতে জনবল সংকট থাকায় কয়েকজন কর্মকর্তাকে একাধিক ইউনিয়নের দায়িত্বও পালন করতে হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রকাশ্য লটারির সিদ্ধান্ত নেওয়া হয়।

লটারি শুরুর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘কর্মকর্তাদের সংসদীয় আসন, স্থায়ী ঠিকানা, কর্মমূল্যায়ন ও সার্বিক উপযোগিতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উপজেলায় লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতেই প্রকাশ্য লটারির বিকল্প নেই।’

লটারিতে নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সরকার বদলি হয়েছেন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও সনমনপুরা ইউনিয়নে। তিনি বলেন, ‘সবার সামনে লটারি হয়েছে। এখানে ঘুষ বা তদবিরের কোনো সুযোগ ছিল না।’

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাঈমা ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সব ইউপি প্রশাসনিক কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর