লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ফারাবি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত শিশু কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার মো. ফিরোজের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। পরে সকালে বাড়ির পাশের খালে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয় হবে।


