লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি, পথচারীসহ আহত ২

লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি, পথচারীসহ আহত ২
নোয়াখালী জেনারেল হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক পথচারীসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপির কার্যালয়ের সামনে দুই গ্রামের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ হন এবং সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়।

গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী এবং আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার ঝামেলা হয়। এর জের ধরেই মঙ্গলবার দেওপাড়া গ্রামের রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের মিতুলের নেতৃত্বে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রাকিব হত্যা ও অস্ত্র মামলার আসামি।

সংঘর্ষের সময় পথচারী আব্দুর রহিম বাম পায়ে গুলিবিদ্ধ হন এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ জানান, আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, আধিপত্য বিস্তার ও একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad