লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দুই সন্ত্রাসী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লক্ষ্মীপুর অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৬টি কার্তুজও উদ্ধার করা হয়।

সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরামপুর এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ,  চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া অপরজনের নাম পারভেজ। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড রিভলবারের গুলি, চারটি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি উদ্ধার করা হয়।

অভিযান টের পেয়ে বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়।  তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর