রৌমারীর সায়দাবাদ বাজারে আগুন, পুড়ল ৯ দোকান

রৌমারীর সায়দাবাদ বাজারে আগুন, পুড়ল ৯ দোকান
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ভোররাত হওয়ায় কোনো দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। রৌমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মমিনুল ইসলাম, লালচাঁদ, আব্দুস সবুর, নুর মোহাম্মদ, শহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আব্দুল খালেক ও আলতাফ হোসেন।

কত্তিমারী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’ ফায়ার সার্ভিসের প্রাথমিক তালিকা অনুযায়ী, আগুনে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad