জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ: শফিকুর রহমান

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ: শফিকুর রহমান
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নন। দেশের ১৮ কোটি মানুষই এ আন্দোলনের প্রকৃত নেতৃত্ব দিয়েছেন।

রোববার  জাতীয় সংসদে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করায় প্রতিমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, তিনি কখনোই জুলাই আন্দোলনকে কোনো একজন ব্যক্তির নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে উপস্থাপন করেননি। বরং এটি ছিল দেশের সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলন।

তিনি আরও বলেন, মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের সময়ও একজন ব্যক্তিকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখনও তিনি এর প্রতিবাদ করেছিলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একজন নয়। এ দেশের ১৮ কোটি মানুষই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। কোন প্রেক্ষিতে তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলেছিলেন সেই সময় ও প্রেক্ষাপটে তুলে ধরেন শফিকুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad