রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব গৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব গৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ পরিষদের তৃতীয় কমিটি বুধবার সর্বসম্মতিক্রমে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিষয়ে এ প্রস্তাব গ্রহণ করে।

বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন-ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে। ১০৫টি দেশ এতে সহ-উদ্যোক্তা হিসেবে সমর্থন জানায়।

নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবটিতে ২০১৭ সাল থেকে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে রাখাইন রাজ্যে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্যবস্তু করা, মানবিক সহায়তায় বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এতে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনের জন্য ধন্যবাদ জানানো হয়। সেইসঙ্গে গত আট বছরে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন ঢাকার প্রতিনিধিরা।

বাংলাদেশ আরও জানায়, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দেশের ওপর যে বোঝা তৈরি হয়েছে, তা আর বহন করা সম্ভব নয়। কাজেই রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে কালক্ষেপণ না করে জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানায় ঢাকা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad