জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, এ বছর রোজা ৩০টি হতে পারে এবং মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে বাংলাদেশে ঈদ হতে পারে শনিবার।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ সময়ের একটি বাঁকা চাঁদ দেখা গেছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি বলেন, ‘রমজান মাসের ২৮তম দিনে ভোরের আলোয় চাঁদের এই ছবিটি ধারণ করেন। স্থানীয় সময় সকাল ৬টার দিকে তিনি এটি ক্যামেরাবন্দি করেন।’
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, পরের দিন বৃহস্পতিবারও নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম।


