রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেছেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।
সেখানে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া অফিস চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।


