আসন্ন রমজান মাসের জন্য দেশের নিম্ন আদালত ও সংশ্লিষ্ট অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়া আদালত–সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।


