রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশের মোট ‘গ্রস’ রিজার্ভ এখন ৩০.০৭ বিলিয়ন বা তিন হাজার সাত কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম- ৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এর আগে, ৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮১ বিলিয়ন ডলার এবং বিপিএম– ৬ অনুযায়ী ছিল ২৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

একইসঙ্গে রেমিট্যান্স প্রবাহেও উল্লম্ফন লক্ষ্য করা গেছে। আগস্টের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ কোটি ৭০ লাখ ডলার বেশি। টাকায় এ পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ হাজার এক কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

আরও পড়ুন

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৪–২৫ অর্থবছরের পুরো সময়ে (জুলাই–জুন) দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার) তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

সেই অর্থবছরে মার্চ মাসে এসেছিল সর্বোচ্চ রেমিট্যান্স- ৩২৯ কোটি ডলার। অন্য মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এমন প্রবাহ ও রিজার্ভের স্থিতিশীলতা দেশের বৈদেশিক লেনদেনে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকেরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad