রাজশাহীর সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
Advertisement
Advertisement

সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ানো দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক আলেয়া খাতুন হীরা। রোববার কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক  আসাদুজ্জামান।

তিনি জানান, ঘটনার প্রকৃত বিবরণ জানতে তিনি দাওকান্দি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরার সাথে কথা বলেছেন। তাদের উভয়কেই রোববারের মধ্যেই লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এদিকে, রোববার বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক-কর্মচারীরা। এতে তারা বলেন, আলেয়া খাতুন একজন প্রদর্শক হয়েও শিক্ষকদের অকথ্য ভাষায় অপমান এবং দুর্ব্যবহার করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কয়েকজন শিক্ষকের চলতি মাসের বেতন, ঈদের বোনাস এবং শ্রান্তি বিনোদন ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

কলেজে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দেন মানববন্ধনকারী শিক্ষকরা।

এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় স্থানীয় বিএনপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad