রাজবাড়ীতে এক কাতল বিক্রি ৬৫ হাজার টাকায়

রাজবাড়ীতে এক কাতল বিক্রি ৬৫ হাজার টাকায়
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পরা ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ ৬৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতদিয়ার আনু খাঁর আড়তে নিলামের মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এর আগে ভোর পৌনে ৪টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া তালতলা এলাকা থেকে ইছাক হালদারের জালে মাছটি ধরা পরে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, ভোরে ইছাক হালদারসহ তার সহযোগীরা দৌলতদিয়া তালতলা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে আনু খাঁর আড়তে থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad