কক্সবাজারে খাল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কক্সবাজারে খাল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের তচ্ছাখালী ব্রিজ এলাকার খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালে ভাসা একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তিকে হত্যা করে মরদেহটি বস্তাবন্দি করে ব্রিজের নিচে ফেলা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বস্তার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad