রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে আবেদনের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি বা আসামির বাবা-মা-স্বামী-স্ত্রী- ভাই-বোন-ছেলে-মেয়ে মধ্যে যেকোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে মামলা সংক্রান্ত যাবতীয় দলিল, যা সংশ্লিষ্ট আইনজীবী দ্বারা সত্যায়িত, তার ফটোকপি জমা দিতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad