ঢাকায় ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকায় ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
Advertisement
Advertisement

ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রহমান এবং মিজানুর রহমান।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট রোডের ভাঙাব্রিজ সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad