রাজধানীতে শিশুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীতে শিশুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় একটি বাসায় আয়ুষ রুদ্র দাস (৮) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, রুদ্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

হাসপাতালে উপস্থিত রুদ্রর বাবা ইন্দ্রজিৎ দাস জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামে। বর্তমানে তারা স্বামীবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। রুদ্র স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে পড়ত। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল ছোট।

তিনি আরও বলেন, ‘রুদ্র দুপুরে গামছা নিয়ে গোসলখানায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হলে ডাকাডাকি শুরু হয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত নামিয়ে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাই। সেখানে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তবে কেন সে এভাবে আত্মহত্যা করল তা জানাতে পারেনি পরিবার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad