রংপুরে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

রংপুরে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
রংপুর জেলার ম্যাপ। ছবি : টাইমস
Advertisement
Advertisement

রংপুরের পীরগঞ্জ ও পীরগাছা উপজেলায় পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক স্কুলছাত্রী, এক মোটরসাইকেল আরোহী, দুই নারী ও এক ব্যবসায়ী। শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, দুপুরে ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় রোজাতুল খাতুন (১৫)। সে ওই গ্রামের রজ্জব আলীর মেয়ে ও নবম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বড়দরগাহ বাজারে রোমান পরিবহনের একটি বাসের চাপায় উজ্জ্বল রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত উজ্জ্বল লালমনিরহাটের আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, দুপুরে রেলওয়ে স্টেশনসংলগ্ন সুখানপুকুর এলাকার পৃথক স্থানে পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে দুই নারী মারা গেছেন। তাদের মধ্যে রাশেদা বেগম (৫৫) নামে একজনের পরিচয় মিলেছে। তিনি উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। অপর নারীর পরিচয় জানা যায়নি।

অন্যদিকে সকালে পীরগাছা সদর বাজারে ভবনের ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি উপজেলার বটতলা এলাকার ফজলু মিয়ার ছেলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad