যেকোনো সময় বন্ধ হতে পারে সারা দেশের পেট্রল পাম্প!

যেকোনো সময় বন্ধ হতে পারে সারা দেশের পেট্রল পাম্প!
Advertisement
Advertisement

জ্বালানি তেলের সরবরাহ সংকটের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার রাতে সংগঠনটির এক বার্তায় এ তথ্য জানানো হয়। তাদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, সারা দেশের পেট্রল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

সংগঠনটি জানায়, দেশে বিপুলসংখ্যক মোটরসাইকেল ও যানবাহনের চালক প্রতিদিন তেল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এতে তারা যেমন ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন, তেমনি পাম্পকর্মীদের সঙ্গেও প্রায়ই বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, পেট্রল পাম্পের কর্মীরা বিরামহীন চাপের মধ্যে কাজ করছেন, যা তাদের জন্য অস্বাভাবিক ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় যেকোনো সময় দেশের পেট্রল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পেট্রল পাম্প মালিকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad