যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে ফিরছে ইসরায়েল

যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে ফিরছে ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: এক্স প্রোফাইল
Advertisement
Advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, গাজা যুদ্ধ শেষ এবং গাজায় বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য ইসরায়েল পুনরায় আলোচনা শুরু করবে। তবে এই আলোচনা হবে শুধুমাত্র ইসরায়েলের শর্তে।

নেতানিয়াহুর এই ঘোষণা এসেছে মিশর ও কাতারের মধ্যস্থতায় প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে, যা হামাস ইতোমধ্যেই গ্রহণ করেছে। ইসরায়েল একটি আলোচনার স্থান নির্ধারণের পরই সেখানে প্রতিনিধি দল পাঠাবে বলে এক শীর্ষ কর্মকর্তার বরাতে জানা গেছে।

নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, ‘আমরা এখন সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছি। গাজা শহর দখল এবং হামাসকে পরাজিত করার জন্য সামরিক পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়ায় আছি। একই সঙ্গে গাজার বন্দিদের মুক্তির জন্য তাৎক্ষণিক আলোচনাও শুরু করতে নির্দেশ দিয়েছি।’

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত ৬১ হাজার ফিলিস্তিনির প্রাণহানির কারণ হয়েছে। গাজার স্বাস্থ্য ও মানবিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আন্তর্জাতিক মহল যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বৃহস্পতিবার গাজায় সামরিক অভিযান চালানো হলে তা ব্যাপক প্রাণহানি ও ধ্বংস ডেকে আনবে বলে সতর্ক করেছেন।

নেতানিয়াহুর এ ঘোষণাকে গাজা সংকটের সমাধানে এক নতুন সম্ভাবনা হিসেবে দেখা হলেও, যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং শান্তি প্রতিষ্ঠার পথ কতটা সুগম হবে তা সময়ই দেখাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad