যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইউনূসের বৈঠক

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইউনূসের বৈঠক
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকটি লন্ডন সময় সকাল ৯টা ৩০ মিনিটে শেষ হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে চাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে দেখা করবেন তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বুধবার রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চাথাম হাউস) একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

বিকালে চাথাম হাউসের পক্ষ থেকে তার সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় অধ্যাপক ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে একটি নৈশভোজে যোগ দেবেন। ভোজ অনুষ্ঠানটি দ্য কিংস ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত।

আরও পড়ুন

অধ্যাপক ইউনূস মঙ্গলবার লন্ডনে পৌঁছান। চার দিনের সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে আরও শক্তিশালী করা।

সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর।’

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ব্রিটেনের রাজার সঙ্গে বৈঠক করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এছাড়া তার আরও কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad