যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যশোরে রানওয়েতে জরুরি অবতরণ করেছে।
সোমবার সকালে এই ঘটনা ঘটে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বার্তায় জানিয়েছে, জরুরি অবতরণ করা বিমানটির বৈমানিক নিরাপদ আছেন। এতে বিমানটিরও কোনও ক্ষতি হয়নি।


