যাত্রাবাড়ীর গ্যারেজ থেকে বিআইডব্লিউটিএ কর্মীর মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীর গ্যারেজ থেকে বিআইডব্লিউটিএ কর্মীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে যাত্রাবাড়ী কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনোয়ারকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক জখম রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, শুক্রবার ভোরে বাসা থেকে বের হয়েছিলেন আনোয়ার হোসেন নামের ওই ব্যক্তি। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, শরিফপাড়া ফারুকের গ্যারেজে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আনোয়ার।

এ সময় আনোয়ারের মা ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পান। মৃত আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ি মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। দুই সন্তানের বাবা আনোয়ার বিআইডব্লিউটিএতে চাকরি করতেন।

এ ঘটনায় রড ও লোহার এ্যাঙ্গেল চোর সন্দেহে স্থানীয় দারোয়ানরা আনোয়ারকে পিটিয়েছে বলে জেনেছেন তিনি। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা প্রকাশ করবে বলেও আশাবাদী দেলোয়ার।

এসআই আমির বলেন, ‘ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad