যশোর সীমান্তে মাদকসহ আটক ২ যুবক

যশোর সীমান্তে মাদকসহ আটক ২ যুবক
উদ্ধার করা উইনকোরেক্স এবং ফেনসিডিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে যশোর ক্যাম্পের র‍্যাব-৬।

শনিবার সকালে শার্শা উপজেলার পুটখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭০ বোতল উইনকোরেক্স এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক যুবকরা হলেন- পুটখালী গ্রামের মো. নয়ন হোসেন (২০) এবং একই গ্রামের সুমন সরদার (১৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুটখালী সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হওয়ার খবর জানতে পারেন তারা। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। একই সঙ্গে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উইনকোরেক্স এবং ফেনসিডিল উদ্ধার করা হয়।

যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক যুবকরা অনেকদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক কেনাবেচা ও পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একই সঙ্গে মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad