মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভা

মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভা
Advertisement
Advertisement

আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজারে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের দ্বিতীয় জনসভা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সদর উপজেলার শেরপুর এলাকায় এই জনসভায় তিনি জেলার চার আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। এদিন সকাল ১১ টায় তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা করবেন।

এই জনসভা শেষে সড়কপথে মৌলভীবাজার যাবেন তারেক রহমান। সেখানে তিনি খলিলপুর ইউনিয়নের আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে আয়োজন করা জনসভায় বক্তৃতা করবেন। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

এদিকে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দলীয় প্রধানের জনসভা সফল করতে এরই মধ্যে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা যৌথসভা করেছেন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া জেলা জুড়ে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

আরও পড়ুন

শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে দলের নেতারা আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেন। এসময় বিএনপি নেতাদের মধ্যে আরও ছিলেন সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মো. আব্দুল রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব হিসাবে মৌলভীবাজার সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর আবার মৌলভীবাজারে তার জনসভা অনুষ্ঠিত হতে যাওয়ায় জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে গেছেন। একই এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খলিলপুরের পাশাপাশি পার্শ্ববর্তী মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, তারেক রহমানের কাছে বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজারে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, শমসেরনগর বিমানবন্দর চালু করা ও ঢাকা-শ্রিীমঙ্গল রুটে নতুন ট্রেন চালু করাসহ বেশ কয়েকটি প্রত্যাশার কথা তুলে ধরা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad