রাজধানীতে নিরাপত্তারক্ষীকে অপহরণ, ১ জনের আগ্নেয়াস্ত্র ছিনতাই

রাজধানীতে নিরাপত্তারক্ষীকে অপহরণ, ১ জনের আগ্নেয়াস্ত্র ছিনতাই
উত্তরা পশ্চিম থানা | ফাইল ছবি
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত এক সদস্যকে মারধর করে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সময়ে আরেক সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাহবুব (৫৬) নামের ওই নিরাপত্তারক্ষীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, একটি গাড়িতে করে আসা দুর্বৃত্তরা মাহবুবের পথরোধ করে তাকে ব্যাপক মারধর করে। এ সময় তার কাছে থাকা লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘একই সময়ে দুর্বৃত্তরা আরেকজনকে অপহরণ করে নিয়ে যায়। তবে অপহৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।’

আরও পড়ুন

ওসি জানান, মারধরের কারণে মাহবুব অজ্ঞান অবস্থায় রয়েছেন এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না। অস্ত্র নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এলিট ফোর্সের সিনিয়র জেনারেল ম্যানেজার খলিলুর রহমান জানান, মাহবুব উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাল গ্রুপের অফিসে কর্মরত ছিলেন। শুক্রবার তার ছুটির দিন ছিল।

তিনি বলেন, ‘দুপুরে অফিস এলাকা থেকে ব্যাগ কাঁধে নিয়ে বের হয়েছিলেন মাহবুব। রাতে জানতে পারি, দুর্বৃত্তরা তাকে মারধর ও মাথায় আঘাত করে তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছে।’

খলিলুর রহমান জানান, মাহবুব সাবেক সেনাসদস্য। তিনি গত দুই থেকে তিন বছর ধরে এলিট ফোর্সে কর্মরত। তার বাড়ি রাজশাহীতে। বর্তমানে তিনি সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad