মাহমুদুর রহমান মান্না আগের চেয়ে সুস্থ: মেডিকেল বোর্ড

মাহমুদুর রহমান মান্না আগের চেয়ে সুস্থ: মেডিকেল বোর্ড
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। শুক্রবার মাহমুদুর রহমান মান্নার স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ-২-এ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ড জানায়, বৃহস্পতিবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে জরুরি বিভাগ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় এবং এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার দুপুরে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ শেষে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান এম এ মুকিত জানান, তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল এবং সার্বিকভাবে কন্ডিশন ভালো আছে। চিকিৎসার অংশ হিসেবে আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, সবকিছু অনুকূলে থাকলে রোববারের মধ্যে তাকে বাসায় নেওয়া সম্ভব হতে পারে।

মেডিকেল বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান এ এইচ হামিদ আহমেদ, কার্ডিওলজি বিভাগের এম এ মুকিত, কার্ডিওলজি বিভাগের খোরশেদ আহমেদ, মো. আবু সেলিম এবং লোহানী মো. তাজুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad