মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেহেরপুরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে তপন হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে অবস্থিত একটি পেঁপে খেত থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

নিহত তপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

স্থানীয়রা জানায়, সকালে কৃষকরা হাজীপাড়ার মাঠে কাজ করতে গিয়ে পেঁপে খেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি গাংনী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী রুপা খাতুনের দাবি, শনিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ফোন করে তার স্বামীকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পরদিন সকালে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad