জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
জাবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী একদল শিক্ষার্থী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের ভর্তিযুদ্ধ।

এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অনুষদে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।

চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৭টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে গড়ে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ১০১ জন শিক্ষার্থী।

এ সময় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন ছাত্রসংগঠন ও জেলা সমিতির উদ্যোগে ক্যাম্পাসে সহায়তা টেন্ট স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্যবিশিষ্ট একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে জাবিতে ২৫০ জন পুলিশ সদস্য, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো জরুরি চিকিৎসা সেবার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad