মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেহেরপুরের মুজিবনগরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাঁধন মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন মন্ডল ভবেরপাড়া গ্রামের শিবাস্তিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বাঁধন মন্ডল মোটরসাইকেলে করে নিজ বাড়ি ভবেরপাড়া থেকে কেদারগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন

এ সময় পেছন দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গেলে রাস্তার পাশে রাখা বালির ওপর মোটরসাইকেল পিছলে যায়। এতে তিনি পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad