মেহেরপুরে এসপির বাসায় আগুন

মেহেরপুরে এসপির বাসায় আগুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় পুলিশ সুপারের(এসপি) সরকারি বাসভবনে আগুন লেগে ফ্রিজসহ আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের সময় বাসায় কেউ ছিলনা।

বুধবার বিকাল চারটার দিকে বাসভবনের ডাইনিং রুমে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে হঠাৎ বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, বাসার এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, এই বাসভবনে তিনি একা থাকেন। আগুনের ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাসায় ছুটে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান মনজুর আহমেদ সিদ্দিকী।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad