মেহেরপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক নিহত, আহত ১

মেহেরপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক নিহত, আহত ১
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিরুল ইসলাম (৩৫) নামে ড্রাম ট্রাকচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

শুক্রবার উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়ার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, গাঁড়াডোব পোড়াপাড়ার ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় ট্রাকের ড্রাম ওপরে তোলা হয়। এ সময় ড্রামটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে মহিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাসেল রানা জানান, আহত সজিবের ডান পা মারাত্মকভাবে পুড়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad