ঈদুল ফিতরে চলবে বিশেষ নৌ-সেবা

ঈদুল ফিতরে চলবে বিশেষ নৌ-সেবা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ নৌসেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আগামী ১৭ মার্চ থেকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে এই বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতেই প্রথাগত রুটের বাইরে এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষ এই ব্যবস্থার আওতায় দুটি প্রধান পয়েন্ট থেকে নৌযানগুলো চলাচল করবে:

শিমুলিয়া (কাঞ্চন ব্রিজ-সংলগ্ন) পয়েন্ট থেকে: শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল।

বসিলা (বসিলা ব্রিজ-সংলগ্ন) পয়েন্ট থেকে: বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগা ফেরিঘাট–শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad