মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আব্দুল আজিজ ও মো. রায়হান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন বিয়ের অনুষ্ঠান চলাকালে কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) ও সদস্য মো. রায়হান (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার আলামিয়া টেণ্ডল বাড়িতে একটি মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেন আজিজ ও রায়হান। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে চলছিল কনের বিয়ের আয়োজন। সেখান থেকেই ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আজিজ ও রায়হানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad