জুলাই-আগস্ট গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মেনন ও কামরুলের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় দুটি হতাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা দুজনে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।


