মেক্সিকোর বিরুদ্ধে ড্রোন ক্যামেরায় ‘কৌশল চুরির’ অভিযোগ

মেক্সিকোর বিরুদ্ধে ড্রোন ক্যামেরায় ‘কৌশল চুরির’ অভিযোগ
মেক্সিকো ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা মেক্সিকোর দ্বিতীয় পরীক্ষা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দুই দলের লক্ষ্য এই ম্যাচে জিতে নকআউট পর্ব নিশ্চিত করা। তবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগেই শুরু হয়েছে নতুন বিতর্ক। মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার অনুশীলনের কৌশল ‘চুরির’ চেষ্টা করার অভিযোগ উঠেছে।

ম্যাচের আগে নিজেদের কৌশল গোপন রাখতে দরজা বন্ধ করে অনুশীলন করছিল দক্ষিণ কোরিয়া। দলটির প্রধান কোচ হং মায়ং বো অভিযোগ করেছেন, সেই বন্ধ অনুশীলন সেশনের কাছাকাছি ড্রোন ক্যামেরা উড়িয়ে ক্লোজ ফুটেজ নেওয়ার চেষ্টা করা হয়েছে।

হং মায়ং বো বলেন, ‘আমাদের কৌশলগত অনুশীলনের সময় একটি ড্রোন ক্যামেরা উড়ছিল, যা পরে নিষ্ক্রিয় করার তথ্য জেনেছি। অনুশীলনের এমন গুরুত্বপূর্ণ সময়ে ড্রোন ওড়ানোর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এটি আমাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না।’

সংবাদমাধ্যম এপির কাছে নাম প্রকাশ না করার শর্তে মেক্সিকোর মিলিটারি ফোর্সের একটি সূত্র ড্রোন ওড়া এবং তা ভূপাতিত করার বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, কিছু অনিবন্ধিত ড্রোন নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল, যা পরে নিষ্ক্রিয় করা হয়। তবে এই বিষয়ে জনসম্মুখে বিস্তারিত তথ্য দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে উল্লেখ করেছে সূত্রটি।

মেক্সিকোর বিশ্বকাপ আয়োজক কমিটিও নিরাপত্তা বলয়ে ড্রোন ঢোকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কে বা কারা এই ড্রোন উড়িয়েছে কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না–সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad