মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ৫

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ৫
ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মূল আসামি ফজর আলি সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অন্য ৪ আসামি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, যা ফৌজদারি অপরাধ।

ভিন্ন একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত ধর্ষক ফজর আলি স্থানীয় আওয়ামী লীগ নেতা। ঘটনা পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, ওই ঘটনায় শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে রোববার  ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে।

তারা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তারকৃতদের বাড়ি মুরাদনগর উপজেলায়।

ধর্ষণের ওই ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। সোমবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এ ঘটনায় মিছিল করেছেন। তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ফেসবুকে ছড়িয়ে পড়া নির্যাতিতার ভিডিও দ্রুত অপসারণের দাবি জানান।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad