মুন্সিগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার 

মুন্সিগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার 
পুলিশের অভিযানে উদ্ধার করা অস্ত্র | ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে চলমান অভিযানে মুন্সিগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে সদর থানাধীন চর কেওয়ার ইউনিয়নের টরকি জুনিয়র স্কুলের পশ্চিম পাশে জনৈক হারুনের বাড়ির পাশে রাস্তার ধারে ঝোপের ভিতর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার, গুলি ও তিন রাউন্ড কার্তুজ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে রাত দেড়টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অস্ত্রের  মালিকসহ আরও অস্ত্র উদ্ধারে ব্যাপক অভিযান অব্যাহত আছে। সার্বিক অভিযান শেষে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad