মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর
সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

মানিকগঞ্জে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান দেশের জন্য উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সকালে সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুরু হওয়া দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

মন্ত্রী রোগীদের খোঁজখবর নেন, খাবারের মান ও পরিমাণ যাচাই করেন এবং চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি নিশ্চিত করেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও দুই চিকিৎসক অফিসে সময়মতো উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, এই ধরনের আকস্মিক পরিদর্শন সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিত চলবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad