মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ

মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
দিনাজপুরে সড়ক অবরোধ করে শ্রমিকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড় সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে দূরপাল্লার বাসসহ দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।

আন্দোলনকারীদের দাবি, মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে নির্যাতনের অভিযোগে সিআইডির পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবীকে অবিলম্বে অপসারণ করতে হবে।

শ্রমিকদের অভিযোগ, গত রোববার কোতোয়ালি থানার ওসির কক্ষে মামলার তদন্ত নিয়ে কথা বলার সময় সিআইডির পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে মজিবুরের বাগবিতণ্ডা হয়। নওবুর রহমানের খারাপ আচরণের কারণে একপর্যায়ে মজিবুর ওই কর্মকর্তাকে থাপ্পড় দেন । পরে তাকে আটক ও মারধর করা হয় বলে শ্রমিকদের দাবি। পরে মজিবুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad